ডেস্ক রিপোর্টার,২০ মে।
রাজধানীর রাধানগর এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। গ্রেফতার করেছে এক যুবককে। তার নাম কাজল দাস। বুধবার বিকালে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। এই মাদক কারবারের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ব্রাউন সুগার উদ্ধার করেছে। আরও কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
প্রশ্ন হচ্ছে, পুলিশ প্রতিদিন কোথায়ও কোথায়ও মাদক কারবারের হ্যান্ডেলারদের গ্রেফতার করছে। কিন্তু মাদক কারবারের রাঘব বোয়ালদের পুলিশ গ্রেফতার করতে পারছে না কেন? রাজ্যের প্রথম সারির সমস্ত মাদক মাফিয়ারা অবস্থান করছে কলকাতা , দিল্লি, ব্যাঙ্গালুরুতে। কিন্তু পুলিশ তাদের টিকিট লাগল পাচ্ছে না।

