ডেস্ক রিপোর্টার,২২ মে।।
শহরের নন্দন নগর থেকে ফের উদ্ধার ব্রাউন সুগার ও গাঁজা। প্রাপ্ত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নন্দন নগরের বাসিন্দা অভিজিৎ সরকারের বাড়িতে হানা দেয় এনসিসি থানার পুলিশ। পুলিশের অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিজিৎ সরকার। এরপর পুলিশ গোটা বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে মাদক সামগ্রী।
অবাক করার মতো ঘটনা পুলিশ যে অভিজিৎ সরকারের বাড়িতে অভিযান চলবে, এই তথ্য কিভাবে পৌঁছলো তার কাছে? প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত।

