ডেস্ক রিপোর্টার,২৮ মে।।
অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া ভাতা এবং ছুটি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে। নতুন অ্যাপস বা পোর্টালের যান্ত্রিক অজুহাতে বিগত দুই মাস ধরে আটকে রয়েছে তাদের প্রাপ্য ভাতা। এই বঞ্চনার প্রতিবাদে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
তাদের বক্তব্য কর্মীদের কাজের চাপের তুলনায় ছুটির পরিমাণ অত্যন্ত কম, তাই অবিলম্বে ছুটি বাড়ানো একান্ত আবশ্যক।
এদিনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন,প্রযুক্তিগত বা পোর্টালের অজুহাত দেখিয়ে কর্মীদের ন্যায্য পাওনা আটকে রাখা অন্যায়। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই লড়াইয়ে আইনি ও নৈতিক সব দিক থেকে পাশে থাকার আশ্বাস দেন।
এই বৈঠক থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রশাসন যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে এবং দাবিদাওয়া পূরণ না হয়, তবে আগামী দিনে আরও বড় সড় আন্দোলনের পথে হাঁটবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

