এদিন প্রকাশ্যে কর্পোরেটর অভিজিৎ বাহিনী লাঠি সোটা নিয়ে হামলা করে নাগেরজলা বিএমএস অফিসে। বেশ কিছুক্ষণ সময় ধরে হামলা ঘটনা চললেও দেখা পাওয়া যায় নি এডি নগর থানার পুলিশ।দরবারের অনেক পর পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। আহত বিএমএস নেতা লিটন সহ বাদ বাকিদের রক্তাক্ত অবস্থায় পুলিশ নিয়ে হাসপাতালে। এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো শহরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ঠুনকো।
ডেস্ক রিপোর্টার, ৩ জুন।।
তোলা সংগ্রহ কেন্দ্র করে রণক্ষেত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্বাচনী ক্ষেত্র টাউন বড়দোয়ালির অন্তর্গত নাগেরজলা বাস স্ট্যান্ড। বিজেপি ও বিএমএসের সংঘর্ষে বুধবার দিনভর উত্তেজনা বিরাজ করে নাগেরজলায়। অভিযোগ, বিএমএস- র কর্মী – সমর্থকদের আক্রমণ করে বিজেপির লোকজন। হামলাকারীরা আগরতলা পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেট অভিজিৎ মল্লিকের লোকজন। মূলত কর্পোরেটর অভিজিৎ মল্লিকের নির্দেশেই এই হামলা সংঘটিত হয়েছে। দাবি আক্রান্ত বিএমএস কর্মীদের।

এদিন প্রকাশ্যে কর্পোরেটর অভিজিৎ বাহিনী লাঠি সোটা নিয়ে হামলা করে নাগেরজলা বিএমএস অফিসে। বেশ কিছুক্ষণ সময় ধরে হামলা ঘটনা চললেও দেখা পাওয়া যায় নি এডি নগর থানার পুলিশ।দরবারের অনেক পর পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। আহত বিএমএস নেতা লিটন সহ বাদ বাকিদের রক্তাক্ত অবস্থায় পুলিশ নিয়ে হাসপাতালে। এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো শহরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ঠুনকো।

ঘটনার পরে বিএমএস লিটন কর্পোরেটর অভিজিৎ মল্লিকের গোপন তথ্য ফাঁস করে দেন। তিনি বলেন, ২১- র পুর নিগমের নির্বাচনে ছাপ্পা ভোটের মাধ্যমে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে অভিজিৎ মল্লিক জয়ী হয়েছেন। বি এম এস নেতা লিটনের স্ত্রী একাই নাকি দিয়েছেন পাঁচটি ছাপ্পা ভোট। কর্পোরেটর অভিজিৎকে একজন জাতি তোলাবাজ বলেও আখ্যায়িত করেন বিএমএস নেতা লিটন।

নাগেরজলার ঘটনায় আক্রান্ত আরেক বিএমএস কর্মী সরাসরি আঙুল তুলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিকের দিকে। কর্পোরেটরের নেতৃত্বেই মূলত এই হামলা সংঘটিত হয়েছে।
অভিযুক্ত কর্পোরেটর অভিজিৎ মল্লিক এই ঘটনার প্রসঙ্গ সাফাই দিয়েছেন। তিনি বলেন, বিএমএস নেতা লিটনের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহিন, মিথ্যা।অভিজিতের বক্তব্য, লিটন নাগেরজলা এলাকার ত্রাস।রাতের আধারে নাগেরজলাতে বসিয়ে থাকে মদের আসর।
কিন্তু প্রশ্ন হচ্ছে, নাগেরজলাতে লিটন যদি আপরাধ করে থাকে, তাহলে পুলিশ কোথায় ছিলো? পুলিশ দিয়ে তাকে না ধরিয়ে কেন লোকজন পাঠিয়ে মারধর করা হলো? এখানে প্রশ্ন উঠছে কর্পোরেটর অভিজিৎ মল্লিকের ভূমিকা নিয়েও।