ডেস্ক রিপোর্টার,১ জুন।।
ফের পশ্চিম বাংলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার কলকাতা গিয়ে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে মা ভবতারিণীর পুজো দিলেন।রাজ্যবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করলেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কেন বাংলা সফরে গেলেন তা এখনো স্পষ্ট নয়। তবে বাংলায় সদ্য বিজেপি সরকার গঠন হয়েছে। বাংলা ও ত্রিপুরার সম্পর্ককে সুদৃঢ় করার জন্য সচেষ্ট দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলা – ত্রিপুরার দুই রাজ্যের মধ্যে কৃষ্টি সংস্কৃতি মিল রয়েছে। তাছাড়া বাংলা দেশের ঘোষিত বাঙালি প্রধান রাজ্য। কিন্তু ত্রিপুরা ঘোষিত বাঙালি রাজ্য না, হলেও ৭০ শতাংশ বাঙালি।দেশের মধ্যে তৃতীয় বাঙালি জনসংখ্যার রাজ্য। সব মিলিয়ে ত্রিপুরা রাজ্যের বাঙালিদের সেকেন্ড হোম হলো বাংলা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বাংলা সফর রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্য পূর্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

