তেলিয়ামুড়া ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।
চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর রেল ক্রসিং এলাকায়। আহত ব্যক্তির নাম দুলু দাস।
স্থানীয় সূত্রে খবর, ট্রেনে ভ্রমণের সময় আচমকাই নিচে পড়ে যান তিনি এবং ট্রেনের ধাক্কায় চোট পান। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত পৌঁছান ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার করে তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
তবে তিনি কোথায় যাচ্ছিলেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার নেপথ্য কারণ জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

