ডেস্ক রিপোর্টার, ৩ জুন।।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের প্রাক লগ্নে শহরের বিটারবনে গ্রেফতার এক সন্দেহ ভাজন বাংলাদেশী যুবক। তার নাম নাজির ভূইয়া। বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
প্রাপ্ত খবরের ভিত্তিতে আগরতলার পশ্চিম থানার পুলিশ বিটারবন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এই বাংলাদেশী যুবককে। রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এপারে প্রবেশ করেছে সন্দেহভাজন বাংলাদেশি যুবক নাজির ভূঁইয়া? উঠছে প্রশ্ন। রাজ্যের আসার পেছনে ধৃত নাজিরের উদ্দেশ্যই বা কি? খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। তবে গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে শহরের পুলিশ কর্তারা। তারা অত্যন্ত গোপনীয়তা রেখে ধৃত নাজির ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা ও বিএসএফের ইন্টেলিজেন্স ধৃত নাজির ভূঁইয়াকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। তবে পুলিশ গোয়েন্দার – জিজ্ঞাসাবাদে ভীত নাজির কি তথ্য খোলসা করেছে? তা নিয়ে মুখে তালা পুলিশ – গোয়েন্দার।

