ডেস্ক রিপোর্টার,৪ জুন।
            কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হওয়া এক বহিরাজ্যের শ্রমিকের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়ল রাজ্য শ্রম দপ্তর। দক্ষিণ ত্রিপুরা জেলার একটি মিষ্টির দোকানে কাজ করার সময় দুর্ঘটনাবশত শরীরে গরম তেল পড়ে গুরুতরভাবে জখম হয়েছিলেন ওই কারিগর। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।বৃহস্পতিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক সঞ্জয় কুমারকে দেখতে যান রাজ্যের শ্রমমন্ত্রী টিংকু রায়।তিনি বেশ কিছু সময় সেখানে কাটান এবং আহত কারিগরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
     পরে সাংবাদিকদের শ্রমমন্ত্রী জানান,
শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ সুনিশ্চিত করতে রাজ্য সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।বহিরাজ্যের এই শ্রমিকের চিকিৎসার ক্ষেত্রে কোনো খামতি রাখা হয়নি।
        তথ্যবিজ্ঞ মহলের মতে, এটি একটি অত্যন্ত মানবিক এবং ইতিবাচক উদ্যোগ। দক্ষিণ ত্রিপুরা জেলার সেই মিষ্টির দোকানের কারিগর, যিনি কাজের জায়গায় এমন একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন, তার পাশে শ্রম দপ্তর এবং রাজ্য সরকার যেভাবে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *