ডেস্ক রিপোর্টার, ৫ জুন।।
         কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফরে শুক্রবার লঙ্কামুড়া বি.ও.পি. পরিদর্শন করেন। সেখানে তিনি প্রহরী সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ বি.এস.এফ.-এর উচ্চপদস্থ আধিকারিকগণও উপস্থিত ছিলেন। লঙ্কামুড়া বি.ও.পি.-তে পৌঁছালে বি.এস.এফ.-এর পদস্থ আধিকারিকগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি চারা গাছও রোপণ করেন।
      সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ” পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার জন্য স্মার্ট বর্ডার তৈরি করা হবে।”
” বিএসএফ নিঃস্বার্থ ভাবে  মাধ্যমে আমাদের সীমান্তে প্রহরা দেয় । এবং সীমান্তবর্তী এলাকার মানুষকে  শক্তিশালী করে। মোদী সরকার ক্রমাগত বিএসএফ-কে অত্যাধুনিক প্রযুক্তি, নিরাপত্তা পরিকাঠামো এবং প্রশিক্ষণ দিয়ে সজ্জিত করছে, যা তাদের সীমান্ত পাহারার সক্ষমতাকে আরও শাণিত করছে।”- অমিত শাহ। রাজ্যের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে বিএসএফ কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *