ডেস্ক রিপোর্টার ৯ জুন।।
       রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে টিসিএস গ্রেড-২ (TCS Gr-II) আধিকারিক শ্যামল দেববর্মাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তিনি বর্তমানে জিরানিয়া মহকুমা শাসকের (SDM) কার্যালয়ে ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট (DCM) পদে কর্মরত ছিলেন।
সোমবার সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের জারি করা এক আদেশে জানানো হয়, শ্যামল দেববর্মার বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যক্রম (Disciplinary Proceeding) শুরু করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (শ্রেণিবিন্যাস, নিয়ন্ত্রণ ও আপিল) বিধি, ১৯৬৫-এর ১০ নম্বর বিধির উপবিধি (১) অনুসারে তাঁকে অবিলম্বে কার্যকরীভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে শ্যামল দেববর্মার সদর দপ্তর (Headquarter) হিসেবে জিরানিয়া, পশ্চিম ত্রিপুরা নির্ধারিত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না।
রাজ্যপালের আদেশক্রমে সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের আন্ডার সেক্রেটারি জয় দত্ত এই নির্দেশ জারি করেছেন।
যদিও সরকারি আদেশে অভিযোগের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি, তবে প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত তদন্ত ও বিভাগীয় কার্যক্রমের অগ্রগতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।


               


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *