ডেস্ক রিপোর্টার,১১ জুন।।
           শুক্রবার থেকে রাজ্যে ৭২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল এনএলএফটি ও এটিটিএফের আত্মসমর্পণকারী জঙ্গিরা। এই বনধ প্রত্যাহারের বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলো আত্মসমর্পণকারী জঙ্গি নেতারা।বৃহস্পতিবার রাজ্য মহাকরণে অনুষ্ঠিত হয় বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে বৈঠকে বের হয় নি মূল সমাধান সূত্র। প্রাক্তন বৈরী নেতারা বলেন, বৈঠকে বসে তারা বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত দিতে পারবে না। তবে সরকার পক্ষের সঙ্গে দাবিদাবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
       এই বিষয়ে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রাক্তন জঙ্গিরা তাদের ডাকা বনধ প্রত্যাহার করবে বলেই তিনি আশা প্রকাশ করেন। সরকার প্রাক্তন জঙ্গিদের কিছু কিছু দাবিকে মান্যতা দেবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
       রাতের খবর আন্দোলনকারী প্রাক্তন জঙ্গিদের তাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বড়মুড়াতে বনধ শুরু করে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *