ডেস্ক রিপোর্টার, ৩০ জুন।।
পশ্চিম প্রতাপগড়স্থিত স্টিল ফুট ব্রিজ লাগোয়া পার্কে রমজান আলী হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের মঙ্গলবার তোলা হয়েছে আদালতে। আদালত তাদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার রাতে তদন্তকারী পুলিশ তাদের গ্রেফতার করে।
পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, পুলিশ রমজান হত্যার তদন্ত করছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। তাদের রিমান্ডে এনে করা হবে জিজ্ঞাসাবাদ।
রমজান আলীর হত্যার ঘটনা আবারও শহরের ছিদ্র যুক্ত নিরাপত্তা ব্যবস্থাকে আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হাওড়া নদীর পাড়ে গড়ে উঠা নতুন পার্ক থেকে ঢিল ছোড়া দূরত্বে বটতলা ফাঁড়ি। রাতে পার্কের আশপাশে পুলিশের চক্কর কাটার নিয়ম। কিন্তু ঘটনার রাতে কোথায় ছিলো পুলিশ? জনমনে উঠছে প্রশ্ন।

