ডেস্ক রিপোর্টার,৪ আগস্ট।।
গোটা দেশজুড়ে বিজেপির সময়ে-সময়ে করে থাকে প্রশিক্ষণ কর্মসূচি। মণ্ডল প্রশিক্ষণ প্রায় শেষ। ডিজিটাল প্ল্যাটফর্ম লার্নিং কমপ্লিট। আগামী ৫-৭ আগস্ট থেকে জেলা প্রশিক্ষণ শুরু হবে গোমতি, পিলাক ( দক্ষিণ জেলা), সিপাহিজলা দক্ষিণে জেলা প্রশিক্ষণ কর্মসূচি চলবে। আগামী ৮-১০ সদর শহর ও গ্রামীণ, সিপাহিজলা উত্তর,১১-১৩ খোয়াই, ধলাই, উনকোটি, উত্তর ত্রিপুরা। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।
বারোটা বিষয় আলোচনা করবেন। মণ্ডলে আটটা বিষয় ছিল সময় দু’দিন একরাত।জেলা প্রশিক্ষণ এবার তিন দিন, দুই রাত।আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব গুরু প্রকাশ পাসোয়ান, রাজকুমার শর্মা, হেমন্ত গোস্বামী।৫৫টি মণ্ডলে কমপ্লিট। খুব শীঘ্রই বাকিগুলোও সম্পন্ন হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান জেলা প্রশিক্ষণ বর্গ হচ্ছে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্ব।
বারোটা বিষয় হলো – বিজেপির ইতিহাস বিকাশ, আদর্শগত ভিত্তি, কার্য বিস্তারে দৃষ্টিভঙ্গি, কার্য পদ্ধতি, বিচার পরিবার, কার্যকর্তা বিকাশ, জাতির সামনে চ্যালেঞ্জ সমূহ, কেন্দ্র সরকারের সাফল্য, সোসাল মিডিয়া, মিডিয়া প্রবন্ধন, বুথ প্রবন্ধন, রাজ্য সরকারের গরিব কল্যাণ যোজনা ও সাফল্য।

