ডেস্ক রিপোর্টার ,৩১ আগস্ট।।
” বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?”-
সোমবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলো আগরতলা শহরের আখাউড়া রোড।রাজ্য পুলিশের এক পদস্থ আধিকারিকের ( এসপি স্তরের) লাডলি মেয়ের গাড়ি পি*ষে দিলো একটি যাত্রীবাহী টমটমকে। টমটম চালক সহ তিন যাত্রী গুরুতর জ*খ*ম। গাড়ির ড্রাইভারের আসনে ছিলেন পুলিশ আধিকারিকের লাডলি মেয়ে। তিনি আখাউড়া রোডে ব্যস্ততম সড়কে শিখছিলেন গাড়ি চালানো। শিক্ষানবিশ চালক তথা পুলিশ আধিকারিকের লাডলি মেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি টমটমে সজোরে ধাক্কা দেয়। টমটম দুমড়েমুচড়ে যায়।ঘটনাস্থলেই র*ক্তা*ক্ত হয় টমটম চালক ও যাত্রীরা। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ে যায় পদস্থ পুলিশ আধিকারিকের লাডলি মেয়েকে। ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনতা। তারা পুলিশের এই ভূমিকায় তীব্র প্রতিবাদ করে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মূল সড়কে। শেষ পর্যন্ত পুলিশ আহতদের হাসপাতালে পাঠিয়ে দেয়। সিজ করে দুর্ঘটনগ্রস্থ গাড়ি ও টমটম। কিন্তু বড় লোকের মেয়ে টমটমের গরীব চালক ও যাত্রীদের পিষে দিয়েও ঘটনাস্থল থেকে পাড় পেয়ে যান, উপস্থিত পুলিশের দৌলতে। এই বক্তব্য প্রত্যক্ষদর্শীদের। এটাই সমাজ ব্যবস্থা। ধনী – ক্ষমতাশালীদের সঙ্গে গরীবদের পার্থক্য এটাই।

