ডেস্ক রিপোর্টার, ৩১ আগস্ট।।
        রাজ্য পুলিশের প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু ইস্যুতে প্রশ্ন করতেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বিধানসভা থেকে বহিস্কার করে দেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এই ঘটনার পর প্রধান বিরোধী দল সিপিআইএমের বিধায়করা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। শেষে তারা অধিবেশন ওয়াক আউট করেন।
    এর আগে সোমবার সকাল থেকেই রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা অধিবেশন। বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ভাষ্য অনুযায়ী,  ” রবিবার রাজ্যে এসেছিলেন প্রয়াত আইপিএস অনুরাগ ধ্যানকরের স্ত্রী। এবং সুইসাইড নোটটি কোথায়? তা নাকি জানতে চান তিনি।”
  


এই ইস্যুতে কংগ্রেস – সিপিআইএম উভয় দলের বিধায়করা ওয়েলে নেমে প্রতিবাদ জানান। তখন তপ্ত হয়ে উঠে বিধানসভা। অবশ্যই বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিরোধীদের থামিয়ে দেন। এবং প্রতিশ্রুতি দেন পরবর্তী সময়ে এই ইস্যুতে তাদের আলোচনার সময় দেবেন। এরপরেই নিজ নিজ অবস্থানে ফিরে যান বিরোধী শিবিরের বিধায়করা। পরবর্তী পর্বে সুদীপ পুনরায় এই প্রশ্ন তুলতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *