ডেস্ক রিপোর্টার, ৩১ আগস্ট।।
          দেশের রাজধানী দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি। স্থানীয় কাশ্মীর গেট এলাকায় একটি স্লিপার বাসের ভেতরে একাদশ শ্রেণীর এক
ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত  বাসের চালক ও সহ চালককে করেছে পুলিশ। ঘটনা গত  ৪ আগস্ট রাতে।
      পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে নয়ডায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে স্কুল ছাত্রীটি  ভুলবশত ‘পরিচক’ (Pari Chowk) এলাকায় একটি বাস থেকে নেমে পড়েন।
     তখন গন্তব্যস্থলে যাওয়ার জন্য  এই কিশোরী
একটি ফাঁকা স্লিপার বাসকে থামার জন্য হাত দেখায়। তখন বাস চালক  কুলদীপ ও সহচালক সন্দীপ তাকে বাসে তুলে নেন। বাসের নির্জনতার সুযোগ নিয়ে চালক ও সহ চালক কিশোরীকে গণধর্ষণ করে। তারা হুমকি দেয় ঘটনা প্রকাশ্যে আনলে মেরে ফেলবে। এরপর মেয়েটিকে কাশ্মীর গেটের কাছে নামিয়ে দিয়ে চলে যায়।
     মেয়েটির অভিযোগ মূলে দিল্লি পুলিশ একটি মামলা রুজু করে। এবং সিজ করে গণধর্ষণের কাজে ব্যবহৃত বাসটিকে। গ্রেফতার করে দুই অভিযুক্ত বাস চালক ও সহ-চালককে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ফরেনসিক টেস্ট করানো হবে গণ ধর্ষণের কাজে ব্যবহৃত বাসটিকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *