ডেস্ক রিপোর্টার, ৩১ আগস্ট।।
              প্রত্যাশিত ভাবেই রাজ্যে অনুষ্ঠিত হবে পাহাড়ের গ্রাম পরিষদ নির্বাচন। ভোট হবে আগামী ২৮ সেপ্টেম্বর। গণনা আগামী ৫ অক্টোবর। সোমবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী। তিনি জানিয়েছেন,  নির্বাচন হবে ৫৮৭ টি ভিলেজ কমিটির ২৬৩৪টি নির্বাচনী ক্ষেত্রের ৪৫৯৭টি আসনে। ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে। চলবে বেলা চারটা পর্যন্ত।ভোটগ্রহণ করা হবে ১৫৫০টি ভোটকেন্দ্রে।
           রাজ্য নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী, আগামী ১লা জারি হবে ভোটের নোটিফিকেশন।এদিন থেকেই নমিনেশন জমার পর্ব শুরু হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর। স্ক্রুটিনি হবে আগামী ৯ সেপ্টেম্বর।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১১ সেপ্টেম্বর। আগামী ৮অক্টোবর শেষ হবে ভিলেজ ভোটের নির্বাচনী প্রক্রিয়া।
  পাহাড়ের  গ্রাম পরিষদ নির্বাচন কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। ভোটকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে ঢালাও ভাবে সাজানো থাকবে নিরাপত্তা ব্যবস্থা। ভোটাররা যেন নিশ্চিত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য কোনো খামতি রাখবে না রাজ্য নির্বাচন কমিশন। দাবি রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *