স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর।
         শহরে আসছে ভারত সেরা দাবাড়ু আরাধ্যা দাস। শনিবার বিকেল চারটার বিমানে। কলকাতা থেকে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবায় অপরাজিতভাবে ভারত সেরা হয়েছিল পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ বালিকা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। ১১ রাউন্ডে সাড়ে ৯ পয়েন্ট করে। বিমানবন্দরে আরধ্যাকে উষ্ণ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য দাবা সংস্থা। প্রসঙ্গত রাজ্যের তৃতীয় দাবাড়ু হিসেবে ভারত সেরার সম্মান অর্জন করল ম্যাট্রিক্স চেস একাডেমির আরাধ্যা। পুদুচেরিতে হয়েছিল আসর। এর আগে ১৯৯৫ সালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলেন ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত। নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব ১৬ আসর। গেল বছর গাজিয়াবাদে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল প্রসেনজিতের ছাত্রী ত্রিপুরার একমাত্র আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু আরশিয়া দাস। এবার প্রসেনজিতের আরেক ছাত্রী আরাধ্যা দাস হল ভারত সেরা। ভারত সেরা হওয়ার সুবাদে বিশ্ব আসর, এশিয়ান আসর এবং কমনওয়েলথ আসরে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে আরাধ্যা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *