ডেস্ক রিপোর্টার, ১১ সেপ্টেম্বর।।
নিরাপত্তাহীন আগরতলা। হিন্দি সিনেমার কায়দায় দিন দুপুরে যোগেন্দ্র নগর মূল সড়কে মহিলার সোনার চেইন ছিনতাই করলো দুষ্কৃতীরা। ঘটনা শুক্রবার। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইবাজদের জালে তোলার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো শহরের অপরাধের গ্রাস কতটা ঊর্ধ্বমুখী।
স্থানীয় দুই বৃদ্ধা মহিলা রাস্তা ধরে যাচ্ছিলেন। ঠিক তখনই বাইকে সওয়ার হওয়া মাথায় হেলমেট লাগানো দুই যুবক এসে তাদের সামনে দাঁড়ায়। এবং তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে। ফিরে যাওয়ার সময় মুহূর্তেই দাঁড়িয়ে থাকা বৃদ্ধার গলায় থাকা সোনার চেইনের দিকে নজর যায় বাইকে সওয়ার হওয়া যুবকদের। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই বাইকের পেছনে বসে থাকা যুবক মহিলার গলায় থাকা সোনার চেইনে ধরে টান দেয়। শেষ পর্যন্ত চেইনটি গলা থেকে ছাড়িয়ে বাইক নিয়ে চম্পট দেয়।
এই ঘটনায় হতবাক হয়ে যায় রাস্তায় থাকা দুই বৃদ্ধা। সঙ্গে সঙ্গে অন্যরা ছুটে আসলেও ছিনতাইবাজরা চম্পট দেয়।

