স্পোর্টস ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।।
টিএফএ পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্লাব লিগ আসরে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে নাইন বুলেট ক্লাব ও টাউন ক্লাব। ম্যাচে নাইন বুলেট ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে বুলেট কে পিছনে ফেলে সুপার চারের দৌড়ে এগিয়ে গেলো টাউন ক্লাব। এদিনের ম্যাচে জয়ের ফলে টাউন ক্লাব ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে। যদিও টাউন ক্লাবের পরবর্তী ২ টি ম্যাচ রয়েছে লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। অন্যদিকে নাইন বুলেট ক্লাব ৬ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে। নাইন বুলেট ক্লাবের লিগের শেষ দুটি ম্যাচে খেলতে নামবে কল্যান সমিতি ও এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। ফলে দু’টি শক্তিশালী দলের বিরুদ্ধে জয় তুলে নিয়ে সুপার চার খেলা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে দলটির কাছে।

