ডেস্ক রিপোর্টার,২১ সেপ্টেম্বর।।
শুরু হয়ে গেছে পূজার মরসুম।অন্যদিকে পাল্লা দিয়ে যেন বাড়ছে রাজধানীতে চুরিকাণ্ডের ঘটনা।মোটের উপর চোরচক্রের তান্ডবে আগরতলাবাসীর রাতের ঘুম উবে যাবার উপক্রম।এই অবস্থায় অবশ্য বসে নেই পুলিশ।গত কুড়ি সেপ্টেম্বর কৃষ্ণনগর এলাকা থেকে একটি ইলেকট্রিক অটো নিয়ে চম্পট দেয় চোরচক্র।এই ঘটনার পর অভিযোগ পেয়ে পুলিশ ময়দানে নামে।পরে পুলিশ বর্ডার গোলচক্কর এলাকা থেকে চুরি যাওয়া অটোটি উদ্ধার করে।পুলিশ জানিয়েছে এই ঘটনায় চোরচক্রের দুই পান্ডাকে জালে তুলেছে।শুনুন পশ্চিম থানার ওসি সনজিত সেনের বক্তব্য।
পুলিশ জানিয়েছে অপর চুরির ঘটনায় চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করেছে।সেইসাথে এই ঘটনায় চোরচক্রের দুই পান্ডাকে আটক করেছে।
পুলিশের পরিসংখ্যান ও বয়ান অনুযায়ী, প্রায় প্রতি সপ্তাহেই জালে উঠছে চোরের দল। তবুও রোখা যাচ্ছে না একের পর এক চুরির ঘটনা! তবে কি পুলিশের ধরা পড়ার পরেও ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা? কোথায় গিয়ে থামবে এই আতঙ্কের পারদ? উত্তর খুঁজছে তিলোত্তমা আগরতলা।

