খোয়াই ডেস্ক,২১ সেপ্টেম্বর।।
      খোয়াইয়ের বাইজালবাড়ী থানাধীন বগাবিলে নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ঘটনায় জড়িত ১৭ বছরের অভিযুক্ত নাবালককে পুলিশ ইতিপূর্বে গ্রেপ্তার করে জুভেনাইল আদালতের মাধ্যমে হোমে পাঠালেও, পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।এই দাবিতে সোমবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে খোয়াই মহিলা থানার ভারপ্রাপ্ত কার্য্যকারকের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল থানায় গিয়ে এই ডেপুটেশন তুলে দেয়।প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদিকা হেপী চক্রবর্তী, মহকুমা কমিটির সম্পাদিকা রত্না চক্রবর্তী এবং নারীনেত্রী ঝর্ণা দেবসরকার, রত্না চৌধুরী ও সীমা রায়। প্রতিনিধিরা জানান, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি, যাতে অপরাধী কোনোভাবেই ছাড় না পায়।






  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *