ডেস্ক রিপোর্টার,২২ সেপ্টেম্বর।।
তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকায় খুন হয়েছে নাম প্রবীর দে ওরফে জুন। অভিযোগ তার বাবার। এই সংক্রান্ত বিষয়ে তেলিয়ামুড়া থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ১৭ সেপ্টেম্বর রাতে তেলিয়ামুড়ার জয়নগরের বাসিন্দা প্রবীরের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছিলো মাইগঙ্গা চৌমুহনীর আশপাশ এলাকা থেকে। তার মুখ ও মাথায় ছিল আঘাতের চিহ্ন। যদিও ঘটনার পর পুলিশ সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মৃত প্রবীর দে- র বাবা দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। ভারী বা শক্ত কোনো বস্তু দিয়ে দুষ্কৃতীরা প্রবীরের মাথা ও মুখ আঘাত করেছে।পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা-র ১০৩(১) ধারায় মামলা (৫৪/২৬) রুজু করেছে। এবং শুরু করেছে তদন্ত। বাস্তব অর্থে প্রবীর খুনের রহস্য পুলিশ উন্মোচন করতে পারবে কিনা, তা বলবে সময়েই।

