ডেস্ক রিপোর্টার, ২৫ সেপ্টেম্বর।।
       হাতেগোনা আর মাত্র কয়েকদিন অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর  এডিসি ভিলেজ কমিটি নির্বাচন।এই নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে এখন রাজনৈতিক উত্তাপ। সুচাগ্রভূমি ছাড়তে নারাজ কোন রাজনৈতিক দলই। বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলগুলি ভোটারদের নজর নিজেদের পালা আনার চেষ্টা করছে। সংশ্লিষ্ট কর্মসূচি গুলিতে রাজনৈতিক দলের নেতৃত্বরা বাক্যবানে বিদ্ধ করতে বিরোধী দলগুলিকে।আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছমারা বাজারে বিজেপি প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিশেষ বক্তা ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান দাস। এদিন নির্বাচনী জনসভায় সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে সিপিএমকে মেকি গরীব দরদী বলে তীব্র কটাক্ষ করেন। সেই সাথে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
অপরদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস কংগ্রেস সিপিএমের তলে তলে মিতালী নিয়ে তীব্র কটাক্ষ করেন ।একই সাথে তিনি বলেন এ রাজ্যের ভোটাররা সচেতন। অশান্তির বাতাবরণ সৃষ্টিকারীদের কোনভাবেই জায়গা দেবে না। যা বিগত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেই ইঙ্গিত মিলেছে।
     প্রসঙ্গত উল্লেখ্য,আসন্ন ৫৮৭টি ভিলেজ কমিটি নির্বাচনে মোট আসন সংখ্যা ৪৫৯৭টি।এরমধ্যে মথার প্রার্থীর সংখ্যা ৪২৪২। সিপিএমের প্রার্থীর সংখ্যা ২২৭৬। বিজেপির প্রার্থীর সংখ্যা ১৮৫৩ কংগ্রেসের প্রার্থীর সংখ্যা ৪২৫। আইপিএফটির প্রার্থী সংখ্যা ৩৫৬।
সি পি আই’র প্রার্থীর সংখ্যা ৪এবং ৮৩২। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ১৬০০ অধিক আসনে জয়ী হয়েছে তিপ্রা মথা ও বিজেপি প্রার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *