ডেস্ক রিপোর্টার, ১৩ নভেম্বর।।
      কাশ্মীরের কুলগামে বুধবার দুপুরে বাইকে চড়ে ঘটনাস্থলে আসে দুই জঙ্গি। এরপর নাকা চেকিংয়ে সময় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। সিসিটিভি ফুটেজে গুলির তীব্র শব্দ ধরা পড়েছে। প্রথম ১৫ সেকেন্ডে ৩০টি গুলি চালানো হয়। পরবর্তী এক মিনিটের মধ্যে আরও এক ডজন গুলির শব্দ শোনা গিয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন ৩ সিআরপিএফ জওয়ান। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের শান্তনু চন্দ্র, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের বাসিন্দা সোমবীর সিং। বাংলার জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে।
     বুধবার রাতেই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ নামের একটি অচেনা জঙ্গি সংগঠন। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ভারত জম্মু-কাশ্মীর দখল করে রেখেছে। কাশ্মীরের বর্তমান শান্তি অবস্থাকেও কৃত্রিম বলে দাবি করেছে তারা। ভারত সরকারকে ‘হিন্দুত্ব রেজিম’ বলে অভিহিত করে কার্যত যুদ্ধ ঘোষণার হুমকি দেওয়া হয়েছে। সংঘের উপরে জেহাদি হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাসদারান।
বিবৃতির নিচে মুখপাত্র হিসেবে নাম রয়েছে জনৈক মহম্মদ ওমর আজমের।যদিও এই আজমেরের পরিচয় এখনও জানা যায়নি। এইসঙ্গে প্রশ্ন উঠছে, কবে গজিয়ে উঠল নতুন সংগঠনটি? তারা কি লস্কর, জইশ কিংবা হিজবুলের সঙ্গী সংগঠন?


            
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *