Oplus_16908288

স্পোর্টস ডেস্ক, ১৬ নভেম্বর।।
পরাজয় অব্যাহত রাখল ত্রিপুরা। বোলারদের চূড়ান্ত ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও পরাজিত হলো ত্রিপুরা। পুদুচেরির বিরুদ্ধে। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। মোহালির আইএস বিন্দ্রা মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে ৪০ রানে। সোমবার মূলত বোলাররা ডুবিয়েছে ত্রিপুরাকে। একমাত্র দোলনায়ক মনিশঙ্কর মুড়া সিং ছাড়া ত্রিপুরার অন্য বোলারদের অনেকটা নিচু মানে নামিয়ে এনেছেন পুদুচেরি দলের ব্যাটসম্যানরা। এখানেই পিছিয়ে পড়ে ত্রিপুরা। রাজ্য দলের ব্যাটসম্যানরা আপ্রাণ চেষ্টা করলেও প্রয়োজনের তুলনায় সেই রান তুলতে পারেননি। ফলে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে পিছিয়ে পড়ল ত্রিপুরা। এদিন সকালে টসে জয়লাভ করে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের উপর চওড়াও হয় পদচারীর ব্যাটসম্যানরা। ত্রিপুরার অধিনায়ক মনি শংকর এক ওভারে যদি তিন উইকেট তুলে না নিতেন তাহলে পুদুচেরির স্কোর আরও বড় হতো। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে শুরু থেকেই ত্রিপুরার বোলারদের উপর চওড়াও হয়েছিলেন পুদুচেরির ব্যাটসম্যানরা। দল নির্ধারিত ওভারে ২০৯ রান করে। দলের পক্ষে অমন খান ৪৫ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯, ওপেনার ভানু আহমেদ ৩৮ বল খেলে চারটি বাউন্ডারিও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, আকাশ ৮ বল খেলে একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯, সাগর ত্রিবেদী ৭ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং শশাঙ্কিং সিং ১০ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ত্রিপুরার পক্ষে মনি শংকর মুরাসিং ৩৩ রানে ৬ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় ত্রিপুরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয়েছে। ত্রিপুরার ওপেনার শ্রীদাম পাল শুরুটা দুরন্ত করেছিলেন। শ্রীদাম ৩৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৫৭ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে অরিন্দম বর্মন ১৫ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, মনি শংকর মুড়া সিং ১৭ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১, লক্ষ্য তেড়েজা ১৭ বল খেলে ষোল, সেন্টু সরকার ১২ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৫ এবং বিক্রম কুমার দাস আট বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। পুদুচের পক্ষে বাদল রাওয়াত ৩১ রানের দুটি উইকেট দখল করেন। ১৮ নভেম্বর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *