Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,১৩ সেপ্টেম্বর।।
      প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৯তম ইঞ্জিনিয়ার্স দিবস। এই উপলক্ষকে  এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করল অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের পক্ষ থেকে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পুর নিগমের স্বচ্ছতা বন্ধুদের জন্য এক বিশেষ বস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যারা প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন, সেই সকল স্বচ্ছতা বন্ধুদের সম্মান জানাতেই এই উদ্যোগ। শিবিরে বহু স্বচ্ছতা বন্ধুকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র  দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর  রত্না দত্ত, অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রণয় সরকার, সংগঠনের সহ-সভাপতি পার্থসারথি পাল  সহ অন্যান্যরা ।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *