ডেস্ক রিপোর্টার, ২৫ মে।।
     অবশেষে একমাত্র জনতার মশাল’র খবরের প্রভাবে তেলিয়ামুড়া থানার মাদক কাণ্ডে গ্রেফতার মহিলা সাব ইন্সপেক্টর সম্পা দাস। তাকে গ্রেফতার করে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, ডাক্তারি পরীক্ষার জন্য। একই ভাবে থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা ও রাজেন্দ্র রিয়াংকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তেলিয়ামুড়া থানার এসবি ইনচার্জ এএসআই শচীন্দ্র দেববর্মাকেও। সোমবার সকালেই তেলিয়ামুড়া থানায় ছুটে যান ডিআইজি সঞ্জয় সাহা, এসবি ডিএসপি পান্না লাল সেন সহ নারকোটিক্স বিভাগের দুই ইন্সপেক্টর। রবিবার রাতে তেলিয়ামুড়া থানার অন্দর মহলের মাদক কাণ্ডের খবর রাজ্যে একমাত্র সংবাদ মাধ্যম জনতার মশাল  সম্প্রচার করেছিল। খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসেন খোদ মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিপি। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন অভিযুক্তদের গ্রেফতার করতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *