ডেস্ক রিপোর্টার, ৩ নভেম্বর।।
     প্রত্যাশিত ভাবেই ঘোষণা হলো শাসক দল বিজেপির আগরতলা পুর নিগমের প্রার্থী তালিকা। ৫১টি আসনের মধ্যে ৪৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ভাজপা। বাদবাকি ৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বুধবার। জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়।
      বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় বলেছেন, এবার টিকিট দেওয়া হয় নি বিদায়ী মেয়র দীপক মজুমদারকে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিধায়ককে পুর নিগম, পুর সভা ও নগর পঞ্চায়েতের চেয়ারম্যান করা যাবে না। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের গ্যাঁড়াকলে পড়ে আটকে যান দীপক মজুমদার। বুধবার বাদবাকি প্রার্থীদের নামের তালিকা কুশাভাউ ভবনের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন অভিষেক।
    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *