ডেস্ক রিপোর্টার, ২৪ মে।।
ফের মাদক কাণ্ডে জড়িয়ে গেলো তেলিয়ামুড়া থানার দুই অফিসার ও এক কনস্টেবল। সঙ্গে আছেন একজন মহিলা সাব- ইন্সপেক্টর। ঘটনার সত্যতার খবর পেয়ে খোয়াই জেলা পুলিশ তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা, সাবইন্সপেক্টর রাজেন্দ্র রিয়াং ও কনস্টেবল সুকান্তকে ক্লোজ করে নিয়েছে।

খোয়াই জেলার এসপি ও এএসপির কাছে অপরাধ কবুল করে আপাতত স্বস্তির নিঃশ্বাস মহিলা সাব-ইন্সপেক্টর সম্পা দাসের। মহারানী পুড়ে একটি ইকো গাড়ি থেকে দুই হাজারের অধিক ফেন্সিডিলের বোতল আটক করেছিল পুলিশ।

থানায় ৬০০ বোতল সিজ দেখিয়ে বাদকারী বোতল বিক্রি করে দেয় মাদক কারবারির কাছে।

তাদের বিরুদ্ধে থাকা এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর ব্যবস্থা নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। খবর খোয়াই পুলিশ সূত্রের।( আসছে বিস্তারিত…)

