ডেস্ক রিপোর্টার, ১৩ জুলাই।।
            মামলার পাহাড় জমে রয়েছে ভারতের সমস্ত নিম্ন ও উচ্চ ন্যায়ালয়ে। সুপ্রিম কোর্টও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত মিশ্র।
ঝুলে থাকা মামলার জট খুলতে ৪টি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে ।বছরের পর বছর ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে থাকা প্রায় ৮০০টি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বেছে নেওয়া হয়েছে।বিচারপ্রক্রিয়ায় গতি আনা এবং দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের আশায় অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ভোগান্তি কমানো ।
      দেশের আইনি ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মামলার দীর্ঘসূত্রতা। হাজার হাজার বিচারপ্রার্থী দশকের পর দশক ধরে রায়ের জন্য অপেক্ষা করে থাকেন। সুপ্রিম কোর্টের এই বিশেষ উদ্যোগ আইনি ব্যবস্থার গতি বাড়াতে এবং বিচারব্যবস্থার ওপর আমজনতার আস্থা আরও দৃঢ় করতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তাছাড়া এই বিশেষ বেঞ্চগুলি গঠনের ফলে চিহ্নিত ৮০০টি মামলার আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বহু গুরুত্বপূর্ণ বিষয়ের স্থায়ী সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *