ডেস্ক রিপোর্টার, ৩ জুলাই।।
পূর্ব থানায় এক যুবককে গ্রেফতার করে এনে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায় উচ্চ আদালত দোষী সাব্যস্ত করেছেন সাব – ইন্সপেক্টর সৈকত দে’কে। তাকে এক হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে তার এক মাসের জেল। বর্তমানে সৈকত দেব চাকরি থেকে সাময়িক বরখাস্ত। বৃহস্পতিবার উচ্চ আদালত এই মামলার রায় ঘোষণা করে। জানিয়েছেন নির্যাতনকারীর পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।
গত কয়েকমাস আগে শিবনগরের এক যুবককে মারধর করে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের এক কর্মী। এরপর টাস্ক ফোর্স কর্মী নির্যাতিত যুবকের বিরূদ্ধে পূর্ব থানায় মামলা দায়ের করে। এই মামলার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে যুবককে। এবং থানায় নিয়ে আসে। অভিযোগ, থানার লকআপে নির্যাতিত যুবককে যৌন হেনস্থা করা হয়।
শেষ পর্যন্ত এই নির্যাতিত যুবক উচ্চ আদালতের দ্বারস্থ হয়। আদালত এই মামলার পুলিশ সহ রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করে।বৃহস্পতিবার উচ্চ আদালত এই মামলায় দোষী সাব্যস্ত করে পূর্ব আগরতলা থানার সাব ইন্সপেক্টর সৈকত দেকে। এবং ঘোষণা করে তার শাস্তি। আদালত সাব ইন্সপেক্টর সৈকত দে’ কে এক হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে দিয়েছে এক মাসের জেল। এর আগে ঘটনার পর আদালতের যাঁতাকলে পড়ে স্বরাষ্ট্র দপ্তর পূর্ব থানার তৎকালীন ওসি সুব্রত দেবনাথকে ক্লোজ করেছিল পুলিশ সদর দপ্তরে।
উচ্চ আদালত এই মামলায় এক জন সাব ইন্সপেক্টরকে শাস্তি ঘোষণা করেছে। কিন্তু সাধারণ মানুষের বক্তব্য, এই ক্ষেত্রে আদালত সদর এসডিপিও, জেলার পুলিশ সুপারকে শাস্তির কাঠ গড়ায় তুলে আনা দরকার ছিলো। তবে আদালত সাধারণ মানুষের বক্তব্যের উপর ভিত্তি করে কোনো রায় ঘোষণা করবে না। রায় ঘোষণা করবে তথ্য প্রমাণের ভিত্তিতেই।
Oplus_16908288