ডেস্ক রিপোর্টার,৬ অক্টোবর।।
ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে সোমবার NTFP সেন্টার অফ এক্সিলেন্সে নবনির্মিত ‘NTFP ইন্টারপ্রিটেশন সেন্টার’ এবং একটি অত্যাধুনিক ‘কনফারেন্স হল’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।তিনি বলেন,এই নতুন ইন্টারপ্রিটেশন সেন্টারের মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ বনজ সম্পদ, বিশেষ করে অকাষ্ঠ বনজ উৎপাদন সম্পর্কে সাধারণ মানুষ, গবেষক এবং ছাত্র-ছাত্রীরা বিশদ তথ্য ও ধারণা লাভ করতে পারবেন।

একই সাথে নবনির্মিত কনফারেন্স হলটি বন দপ্তরের ভবিষ্যৎ বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও বিভাগীয় গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে, যা রাজ্যের বন ও পরিবেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PCCF রবীন্দ্র কুমার সামল, ত্রিপুরা JICA প্রজেক্টের CEO বানুমাথি জি. এবং NCE-র ডিরেক্টর প্রসাদ রাও ভাদ্দারাপু।

