স্পোর্টস ডেস্ক, ৩০ জুলাই।।
       আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে। বৃহস্পতিবার সকালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এবং তিনি বলেন এটাই তার অবসর গ্রহণের সেরা সময়।
       ৩৮ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার ২০১৩ সালে শুরু হওয়া তাঁর ক্যারিয়ারে ভারতের হয়ে মোট ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৩ সালের অ্যাওয়ে টেস্ট সিরিজের পর থেকে তিনি আর ভারতের হয়ে খেলেননি। দিন দিন নির্বাচকরা তার দিক থেকে চোখ সরিয়ে নেন।
     সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাহানে বলেন, “আজ আমি অনুভব করছি,  “আন্তর্জাতিক ক্রিকেট ও সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেওয়ার এটাই সঠিক সময়।”
     জাতীয় নির্বাচকদের নজর থেকে ছিটকে গেলেও, রাহানে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন এবং ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে করেছেন রান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *