স্পোর্টস ডেস্ক,৫ আগস্ট।।
বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট দুর্দান্ত পারফরমেন্সের উপহার পেলেন জম্মু কাশ্মীরের স্পিডস্টার আকিব নবী। শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন আকিব। তিনি খেলবেন জসপ্রিত বুমরাহর পরিবর্তে। চোটের কারণে শ্রীলংকার টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বুমরাহ। তাঁর পরিবর্তক হিসাবেই নবীকে তুলে নিয়েছে বিসিসিআই। ২০৫-২৬ রঞ্জি মরশুমে নবী সর্বোচ্চ ৬০ টি উইকেট দখল করেছেন। এবং জম্মু কাশ্মীরকে প্রথম বারের মতো রঞ্জি চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছেন। রঞ্জি ট্রফিতে তাঁর বলের পেসে তাবড় তাবড় ব্যাটসম্যানরাও হুমড়ি খেয়ে পড়েছিল। জম্মু কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটার আকিব নবীই।

