স্পোর্টস ডেস্ক, ৬ আগস্ট।।
রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া বি-ডিভিশন ফুটবল লিগে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবেনী সংঘ। ফলে বাকি দলগুলোর সামনে শিরোপা জয়ের সুযোগ না থাকলেও রানার্স-আপ হওয়ার লড়াই এখন বেশ জমে উঠেছে।
সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ মুখোমুখি হয় মৌচাক ক্লাবের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে সরোজ সংঘ ২-১ গোলের ব্যবধানে মৌচাক ক্লাবকে পরাজিত করে। এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হওয়ার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে সরোজ সংঘ।বর্তমানে লিগ পয়েন্ট তালিকায় সরোজ সংঘ দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিবেকানন্দ ক্লাব। ফলে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হলেও, রানার্স-আপ হওয়ার লড়াই শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ হওয়ার আভাস মিলছে।

