ডেস্ক রিপোর্টার, ২৬ এপ্রিল।।
   শহরের  ক্যাম্পেরবাজার নন্দী টিলার বাসিন্দা বৃদ্ধা লক্ষী কর্মকারকে হত্যার অভিযোগে গ্রেফতার এক যুবক। তার নাম পিন্টু দেব।বাড়ি জিরানিয়া এসএম কলোনি। সে মৃতা লক্ষ্মী কর্মকারের নিকট আত্মীয়। শনিবার রাতে এডি নগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার তদন্তকারী পুলিশ ধৃত পিন্টু দেবকে সোপর্দ করে আদালতে। আদালত তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে।
     এডিনগর থানার ওসি অভিজিৎ মন্ডল জানিয়েছেন, আর্থিক লেনদেনের সূত্র ধরেই পিন্টু খুন করেছে লক্ষ্মী দেবীকে। তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক। লক্ষ্মী কর্মকারের মৃত্যু নিশ্চিত করে পিন্টু বৃদ্ধার গলা থাকা সোনার চেইন নিয়ে যায়। সেটি একটি বেসরকারি সংস্থার কাছে বন্ধক দিয়ে লোনও নিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে এই সমস্ত তথ্য নিশ্চিত করেছে ধৃত পিন্টু।গত ১৯ এপ্রিল নিজ বাড়িতেই খুন হয়েছিলেন লক্ষ্মী কর্মকার।এই হত্যা কাণ্ডের পেছনে আর অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *