ডেস্ক রিপোর্টার,২৭ আগস্ট।।
নেশাবিরোধী অভিযানে নেমে বড় সাফল্য পেল বাইজালবাড়ি থানার পুলিশ। খোয়াইয়ের বেলফাং নাকা পয়েন্টে সাধারণ যানবাহন তল্লাশির সময় সন্দেহজনকভাবে দু’জন যুবককে আটক করা হয়।তাদের সাথে থাকা বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০ কেজি গাঁজা। এরপরেই তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
    উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে এনে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে কোনো বড় পাচার চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।













Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *