ডেস্ক রিপোর্টার, ২৪ আগস্ট।।
সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশন অবিলম্বে প্রত্যাহার,চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে সরব
ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।এদিন সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও শিক্ষা অধিকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়।মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা মূল দাবিগুলির মধ্যে ছিল
সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশন অবিলম্বে প্রত্যাহার,চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ,প্রথম দিন থেকেই স্কেল অনুযায়ী পুরো বেতন চালু করা ইত্যাদি।
শিক্ষা অধিকর্তার কাছে পেশ করা অন্যান্য দাবি সমূহের মধ্যে ছিল শিক্ষকদের প্রাপ্য ১৯ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়া,৪০০ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ ইত্যাদি।
তাছাড়া শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিভিন্ন দাবি পেশ করা হয় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় পালের নেতৃত্বে প্রতিনিধি দল।

