ডেস্ক রিপোর্টার, ২৩ আগস্ট।।
       শহরের ৭ রামনগর বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। রাজধানীর বিজয় কুমার চৌমুহনীস্থিত বিজয় কুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
     অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
      অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি দেশ ও দশের সার্বিক উন্নয়নের দিকেও যুবসমাজকে নজর রাখতে হবে।
      সেইসাথে বর্তমান সময়কে ‘জেন-জি’র যুগ উল্লেখ করে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের চোখ-কান খোলা রেখে ভবিষ্যতের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
      পরবর্তী সময়ে আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। মুখ্যমন্ত্রী নিজে কৃতিদের গলায় উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক উপহার তুলে দিয়ে সংবর্ধিত করেন ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *