তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ জুন।।
         তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করার সময় ভয়াবহ বজ্রপাতের শিকার হলেন একাধিক জুমিয়া কৃষক। বৃহস্পতিবার উত্তর মহারানীপুর এলাকার একটি পাহাড়ে জুম ক্ষেতে ৯ জন জুমিয়া কৃষক প্রাত্যহিক চাষের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরের দিকে হঠাৎ করেই আকাশ কালো করে মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং প্রবল ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই আচমকা জুম ক্ষেতের ওপর তীব্র বজ্রপাত হয়। এতে মাঠে কর্মরত সব  কৃষকই কম-বেশি আহত হন।ঘটনার শব্দ ও চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী মুঙ্গিয়াকামি হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। তাদের মধ্যে চার জনের শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।পাহাড়ের জুম ক্ষেতে এই ভয়াবহ বজ্রপাতের খবর চর্তুদিকে ছড়িয়ে পড়তেই গোটা মহকুমা জুড়ে আতঙ্ক গ্রাস করে জনমনে।

                


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *