শুধু তাই নয়, রাজ্যের সঙ্গে বহিঃ রাজ্যের এবং রাজ্যের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নতুন সড়ক পরিকাঠামো নিয়েও আলোচনা হয় বৈঠকে।রাজ্যের সড়ক নেটওয়ার্কের উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্য ও দাবি গুলিকে সমর্থন করেছেন।
ডেস্ক রিপোর্টার, ১লা জুলাই।।
দিল্লি সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানী সফরে গিয়ে বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের চলমান জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির কাজ নিয়ে আলোচনা হয়। সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী দাবি জানান কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে। শুধু তাই নয়, রাজ্যের সঙ্গে বহিঃ রাজ্যের এবং রাজ্যের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নতুন সড়ক পরিকাঠামো নিয়েও আলোচনা হয় বৈঠকে।রাজ্যের সড়ক নেটওয়ার্কের উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি রাজ্যের মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্য ও দাবি গুলিকে সমর্থন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মঙ্গল বার দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে। অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই সম্মেলনে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে একটি সুস্থ, সমৃদ্ধ ও বিকশিত ভারত গড়ে তুলতে সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও দেশের সবকটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা অঙ্গীকারবদ্ধ হন।

