ডেস্ক রিপোর্টার,২৭ সেপ্টেম্বর।।
    বামুটিয়াতে কি ভেঙে পড়েছে বিজেপি নেতা কৃষ্ণধন দাসের মেরুদণ্ড? প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভায় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ বিজেপির সমর্থিত লোকজনের। দাবি বামেদের। সভায় যাওয়ার পথে আটকে দেওয়া হয় মানিক সরকারের কনভয়। পাল্টা প্রতিরোধ গড়ে তুলে বাম কর্মী – সমর্থকরাও। অবশেষে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মানিক সরকারের কনভয় নিরাপদে গন্তব্যে নিয়ে যায় উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।রবিবারের এই ঘটনা কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বামুটিয়াতে । মানিক সরকারকে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে বামুটিয়া বিজেপির সাংগঠনিক কঙ্কালসার বেরিয়ে এসেছে। বামুটিয়াতে বিজেপির সাংগঠনিক জমি তৈরী করতে ব্যর্থ নেতা কৃষ্ণধন। অভিযোগ খোদ বিজেপি কর্মীদের। ব্যর্থতা ঢাকতেই মানিক সরকারের কনভয় আটকে দিয়ে নিজের রাজনৈতিক বীরত্ব(!) দেখিয়েছেন কৃষ্ণধন। এই অভিযোগ বামেদের নয়।খোদ বামুটিয়া বিজেপির অন্দর মহলের।
     প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছেন, এদিন মোহনপুর ডিওয়াইএফের সম্মেলন ছিলো বামুটিয়াতে। এই সম্মেলনে যাওয়ার সময় কালিবাজারে তাঁর কনভয় আটক করে বিজেপি আশ্রিত লোকজন। দেখানো হয় কালো পতাকা। গাড়িতে ছোড়া হয় ডিম।
        মানিক সরকারের কথায়, উপস্থিত বিএসএ ও সিআরপিএফ জওয়ানরা বিক্ষোভ কারীদের সরানোর চেষ্টা করতেই পরিস্থিতি আরও বিগড়ে যায়। এই খবর পেয়ে সম্মেলনস্থলে থাকা ডিওয়াইএফআই কর্মীরাও বেরিয়ে আসে। তখন কেন্দ্রীয় বাহিনী উভয় পক্ষের লোকজনকে সরিয়ে দিয়ে কনভয়কে গন্তব্যে পৌঁছানোর রাস্তা করে দেয়।
      প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িতে হামলার ঘটনা কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির এই ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন সন্ধ্যায় আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিলে করে সিপিআইএম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *