ডেস্ক রিপোর্টার, ৬ জুন।।
     রাজ্যের দৃষ্টিহীন ব্যক্তিদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও দীর্ঘদিনের বকেয়া দাবিদাওয়া পূরণের লক্ষ্যে এক জোরালো আন্দোলনের পথে হাঁটল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। শুক্রবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট মোট ২১ দফা দাবি সংবলিত ডেপুটেশন প্রদান করা হয়।এদিন অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে গিয়ে সংগঠনের এক প্রতিনিধি দল এই ডেপুটেশন জমা দেন।
তাদের উল্লেখযোগ্য দাবি সমূহ এর মধ্যে রয়েছে শূন্যপদে লোক নিয়োগ, ভাতা বৃদ্ধি, ব্রেইল প্রেস চালু করা ইত্যাদি।শুনুন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক  মিঠুন সাহার বক্তব্য।
এদিনের এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে অভয়নগরস্থিত দপ্তর চত্বরে দৃষ্টিহীনদের উপস্থিতি ও তাদের অধিকারের লড়াইয়ের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। অ্যাসোসিয়েশনের নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, যদি আগামী দিনে এই দাবিগুলোর বিষয়ে প্রশাসন কোনো সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *