Oplus_16908288

ডেস্ক রিপোর্টার,৫ আগস্ট।।
       দিল্লিতে রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দেবকে সংবর্ধনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ও প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়।
কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সর্বপ্রথম স্বর্ণ পদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দেবকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেন। তিনি লিখেন,”কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের সর্বপ্রথম স্বর্ণপদক জয়ের এই ঐতিহাসিক সাফল্যে অস্মিতা দে-কে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।
তাঁর অসাধারণ যাত্রা, নিষ্ঠা এবং দৃঢ় সংকল্প সারা দেশের লক্ষ লক্ষ তরুণ ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা।এই অসাধারণ সাফল্যে ত্রিপুরা এবং সমগ্র দেশ অত্যন্ত গর্বিত।এভাবেই উজ্জ্বল থাকো এবং অনুপ্রেরণা জুগিয়ে যাও, অস্মিতা! সারা দেশ তোমার জন্য উল্লাস করছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *