মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” বাংলায় সব সময় মারাত্বক হিংসার মধ্যে নির্বাচন হয়। এবারই প্রথম মানুষ ভয় মুক্ত পরিবেশে ভোট দিয়েছেন। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে।

ডেস্ক রিপোর্টার, ২৯ এপ্রিল।।
      “পশ্চিম বাংলায় এবারেই প্রথম ভয় মুক্ত ভোট হয়েছে। মানুষ উৎসবের মেজাজে দিয়েছে ভোট।”– বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এবারে বাংলার ভোট প্রচারে বিজেপির স্টার ক্যাম্পেনারদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বাংলার বহু বিধানসভা কেন্দ্রে তিনি প্রচার করেছেন।বুধবার শেষ হয় বাংলার ভোট। এদিন শেষ বেলায় বাংলার ভোট প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ” বাংলায় সব সময় মারাত্বক হিংসার মধ্যে নির্বাচন হয়। এবারই প্রথম মানুষ ভয় মুক্ত পরিবেশে ভোট দিয়েছেন। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। বাংলায় বিজেপির জয় নিয়েও আশা ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
       বাংলার বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে। তাছাড়া কেন্দ্রীয় বাহিনী গোটা নির্বাচনে বিজেপির বি টিম হয়ে কাজ করেছে বলেও দাবী ঘাসফুল শিবিরের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *