ডেস্ক রিপোর্টার, ৯ জুলাই।।
রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনের হলে অনুষ্ঠিত হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ ‘রাজ্য অভিমুখী প্রশিক্ষণ শিবির’।সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প এবং শিশু সুরক্ষার বিষয়গুলিকে আরও সুসংহত ও কার্যকরীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।প্রদীপ প্রজ্বলন করে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।সাথে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন,জয়েন্তী দেব্বর্মা,দপ্তর ও কমিশনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় দপ্তরের কাজের পরিধি বিস্তার এবং সামাজিক দায়িত্ব পালনে কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।সেইসাথে সংশ্লিষ্ট অভিযানের মূল উদ্দেশ্য তুলে ধরেন।
পাশাপাশি, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়েন্তী দেব্বর্মা শিশুদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। সামগ্রিকভাবে এই প্রশিক্ষণ শিবিরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।

