ডেস্ক রিপোর্টার, ১লা জুলাই।।
ত্রিপুরা বিধানসভার ৬৩তম গৌরবময় প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো বুধবার। জাঁকজমক পূর্ন অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন সদ্য পদ্মশ্রী প্রাপক নরেশ দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি সহ রাজ্য বিধানসভার অধিকাংশ সদস্য – সদস্যা।গৌরবময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রচুর লোকজন শিবিরে রক্তদান করেন। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় পদ্মশ্রী নরেশ দেববর্মাকে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি সহ বিধানসভার অনেক সদস্য গৌরবময় প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি তাঁর বক্তব্যে তুলে ধরেন রাজ্য বিধানসভার তথ্য ভিত্তিক ইতিহাস।সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানে রাজ্যের পবিত্র বিধানসভার নানান ইতিহাস তুলে ধরেন মন্ত্রী – বিধায়করা।

