ডেস্ক রিপোর্টার,৪ সেপ্টেম্বর।।
    রাজ্যের এলিট ক্লাসের মাদক ব্যবসায়ী তথা জিরানিয়া মাদক চালান কাণ্ডের মাস্টার মাইন্ড মান্তুনু সাহার দাদা শান্তনু সাহাকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার সকালে পুলিশ গ্রেফতার করেছে শান্তনু সাহাকে। এই তথ্য নিশ্চিত করেছেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে।
    খবর অনুযায়ী, তেলিয়ামুড়া বাজারের এক জন মহিলা স্টেশনারি ব্যবসায়ীর সঙ্গে মাদক ব্যবসায়ীর ভাই শান্তনু’ র ঝামেলা হয়। অভিযোগ , এই ঝামেলা কেন্দ্র করে মাদক মাফিয়া মান্তুনু সাহার বাহুবলী দাদা শান্তনু অসহায় মহিলা স্টেশনারি ব্যবসায়ীকে মারধর করে। এই ঘটনার পর নির্যাতিতা মহিলা ব্যবসায়ী তেলিয়ামুড়া থানা পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেয়েই শুক্রবার সকালে তেলিয়ামুড়া  পুলিশ মাদক মাফিয়ার দাদা শান্তনু সাহাকে থানায় নিয়ে আসে। একথা অকপটে স্বীকার করেছেন তেলিয়ামুড়া থানার ওসি
জয়ন্ত দে ।
   ” জনতার মশালকে”  এই খবর নিশ্চিত করার পর ওসি জয়ন্ত দে’ র উপর নানান মহল থেকে অদৃশ্য চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত পুলিশ মাদক মাফিয়া মান্তুনুর ভাইকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
        অভিযোগ, চাপ সৃষ্টি করা হয় তেলিয়ামুড়া বাজারের নির্যাতিতা মহিলা ব্যবসায়ীর উপরও। তিনি ঘটনা জানিয়েছেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনকে । চেয়েছেন উপযুক্ত বিচার। তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন ঘটনার বিচার করে অভিযুক্ত শান্তনু সাহার বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে নির্যাতিতাকে। এই ঘটনা আবারও প্রমাণ করলো কালো টাকা থাকলে অপরাধ করেও নিশ্চিত ভাবে খুঁজে পাওয়া যায় বাঁচার পথ।
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *