Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১লা আগস্ট।।
     “চুরি তো চুরি, আবার সিনাজুরি” – তেলিয়ামুড়ার এলিট ক্লাসের মাদক কারবারি চাঁন মিয়া থানায় দ্বারস্থ হলো সাংবাদিক রাহুল পালের বিরুদ্ধে। জমা করলো অভিযোগ। ” “রিকশা চালক থেকে মাদক সাম্রাজ্যের বাদশা চাঁন মিয়া।”- এই তদন্ত মূলক খবর নিজের কলমে তুলে ধরেছিলেন তেলিয়ামুড়ার তরুণ সাংবাদিক রাহুল পাল। আর তাতে তেলে বেগুনে জ্বলে উঠে NDPS – আইনের অভিযুক্ত মাদক মাফিয়া চাঁন মিয়া। এরপরেই সাংবাদিক রাহুল পালের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ড্রাগস সিন্ডিকেটের এই রাঘব বোয়াল। এবং সাংবাদিক রাহুলকে হত্যার হুমকি দেয়। গত বছর ৪ ফেব্রুয়ারি আগরতলা রেল স্টেশনে বড় মাদকের চালান আটক করেছিলো পুলিশ। এই মামলার মূল মাস্টার মাইন্ড হিসাবে পুলিশ চাঁন মিয়া ও তার ছেলেকে গ্রেফতার করেছিলো। পরে আদালত থেকে জামিনে মুক্তি পায়। এই মামলা এখনো বিচারাধীন। তারপরও অতীতের রিকশা চালক ও হালের মাদক সম্রাট চাঁন মিয়ার এতো বড় আস্পর্ধা? সাংবাদিক রাহুল পালও তেলিয়ামুড়া
থানায় পাল্টা মামলা দায়ের করেন। এখন দেখার বিষয় কোন পথে হাটে পুলিশ।( আসছে বিস্তারিত…)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *